২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকবরের সেঞ্চুরি, গুনাসেকারার ৯ উইকেট

দ্বিতীয় চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১৭০ রানে এগিয়ে বাংলাদেশ ইমার্জিং দল।

আকবরের সেঞ্চুরি, গুনাসেকারার ৯ উইকেট

দারুণ ব্যাটিংয়ে শতক ছুঁয়ে আকবর আলির উদযাপন। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 06:20 PM

Updated : 02 Nov 2023, 03:32 PM

বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে একাই লড়লেন আকবর আলি। দারুণ ব্যাটিংয়ে করলেন সেঞ্চুরি। আর অসাধারণ বোলিংয়ে চামিকা গুনাসেকারা নিলেন ৯ উইকেট।

ডাম্বুলায় দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে সতীর্থদের ব্যর্থতার ভিড়ে আকবরের সেঞ্চুরির পরও বাংলাদেশ অলআউট হয়ে যায় ২৫১ রানে। জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ইমার্জিং দলের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। তারা এখনও পিছিয়ে ১৭০ রানে।

বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে এদিনও পুরো ৯০ ওভার খেলা সম্ভব হয়নি। প্রথম দিন করা ৬ উইকেটে ১৫৩ রানের সঙ্গে বুধবার ৯৮ রান যোগ করে বাংলাদেশ। এর সিংহভাগই আসে আকবরের ব্যাট থেকে। ১২৯ রান করেন তিনি। 

Image

দুর্দান্ত বোলিংয়ে একাই ৯ উইকেট নিয়েছেন চামিকা গুনাসেকারা।

সপ্তম উইকেটে হাসান মুরাদের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন আকবর। মুরাদকে আউট করে জুটি ভাঙেন চামিন্দু উইক্রামাসিংহে। পুরো ইনিংসে এই উইকেটই পান গুনাসেকারা ব্যতীত অন্য কেউ।

দলকে আড়াইশ পার করানোর পর ক্যাচ আউট হন আকবর। ১৪ চার ও ২ ছক্কায় ২০২ বলে ১২৯ রান করেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান।

গুনাসেকারা ৫৮ রানে ধরেন ৯ শিকার।

পরে পঞ্চাশের আগেই শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। পাল্টা আক্রমণে ৩৯ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে চাপ সামাল দেন উইক্রামাসিংহে।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: (আগের দিন ১৫৩/৬) ৮৫.৫ ওভারে ২৫১ (আকবর ১২৯, মুরাদ ২৭, রিপন ০, মুশফিক ০, রানা ০*; মালিঙ্গা ১২-২-৪২-০, গুনাসেকারা ১৯.৫-৫-৫৮-৯, উইক্রামাসিংহে ১৬-৩-৬০-১, ভিথুশান ১৬-৩-৩৮-০, সেনারাত্নে ১৭-৬-৩৯-০, দিনুশা ৪-১-৩-০, পারানাভিতানা ১-০-২-০) 

শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: ২১ ওভারে ৮১/৩ (পারানাভিতানা ২২, লিয়ানারাচ্চি ১১, লিয়ানাগে ৫, দিনুশা ৬, উইক্রামাসিংহে ৩৫*; রিপন ৬-১-১৮-০, মুশফিক ৮-৩-২৪-১, রানা ৬-০-২৮-২, মুরাদ ১-০-১০-০)