২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌম্য অপরাজিত ৯৬, খালেদ-তাইজুলের পাঁচ উইকেট

জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে খুলনা বিভাগকে তিন দিনেই হারিয়েছে বরিশাল বিভাগ।

সৌম্য অপরাজিত ৯৬, খালেদ-তাইজুলের পাঁচ উইকেট

সৌম্য সরকার। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 07:40 PM

Updated : 28 Oct 2023, 07:40 PM

সতীর্থদের ব্যর্থতার মাঝে প্রায় একাই দলকে টানলেন সৌম্য সরকার। জাগালেন শতকের সম্ভাবনা। কিন্তু সঙ্গীর ওভাবে শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে ফিরতে হলো তাকে। সঙ্গে যোগ হলো তার দলের হারের হতাশা।

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে খুলনা বিভাগকে তিন দিনেই ৭ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগ।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের এই ম্যাচে শনিবার দ্বিতীয় ইনিংসে খুলনা অল আউট হয় ২২৫ রানে। সৌম্য অপরাজিত থাকেন ১০৯ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৬ রানে।

প্রথম ইনিংসে ৭৯ রানে এগিয়ে থাকা বরিশালের লক্ষ্য দাঁড়ায় ১৪৭। মইনুল ইসলামের অপরাজিত ৭১ রানের ইনিংসে অনায়াসে লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই ওপেনারের ১১৮ বলের ইনিংস গড়া ১১টি চারে।

প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা বিভাগ ১ম ইনিংস: ১৪২

বরিশাল বিভাগ ১ম ইনিংস: ২২১

খুলনা বিভাগ ২য় ইনিংস: (আগের দিন ১২২/৬) ৬৩.৪ ওভারে ২২৫ (সৌম্য ৯৬*, জিয়াউর ১২, টিপু ১১, আল আমিন ০, হালিম ০; রাব্বি ৯.৪-২-২৯-৪, রুয়েল ৭-১-৩৬-১, তানভির ১১-২-৪০-১, মইন ১৫-৩-৪৬-২, সালমান ৬-০-২৫-০, মইনুল ৬-২-১৪-১, সোহাগ ৯-২-৩২-০)

বরিশাল বিভাগ ২য় ইনিংস: (লক্ষ্য ১৪৭) ৪৩.২ ওভারে ১৪৭/৩ (ইফতিখার ১৭, মইনুল ৭১*, শাহরিয়ার ২১, সালমান ২২, মইন ০*; আল আমিন ৬-০-১৬-০, নাহিদুল ১১-০-২৪-০, মিঠুন ৬-২-২৪-২, হালিম ৫-০-২৫-১, সৌম্য ৪-০-১৩-০, টিপু ৮-১-৮-০, আফিফ ৩-০-২০-০, এনামুল ০.২-০-১-০)

ফল: বরিশাল বিভাগ ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: কামরুল ইসলাম রাব্বি

খালেদের ৫ উইকেট, আবু জায়েদের ৪

দুই পেসার সৈয়দ খালেদ আহমেদ ও আবু জায়েদ চৌধুরির দারুণ বোলিংয়ে রংপুর বিভাগের ব্যাটিং গুঁড়িয়ে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের এই ম্যাচে প্রথম ইনিংসে সিলেটের ৪১৫ রানের জবাবে শনিবার স্রেফ ১৫৯ রানে অল আউট হয়ে যায় রংপুর।

খালেদ ৫০ রানে নেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠবার এই স্বাদ পেলেন তিনি। আবু জায়েদের প্রাপ্তি ৪২ রানে ৪টি।

ফলো অনে পড়ে ফের ব্যাটিংয়ে নেমেও ব্যর্থ রংপুর। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের রান ৭ উইকেটে ১৬৬। ইনিংস হার এড়াতে এখনও প্রয়োজন ৯০ রান।

আবু জায়েদ এবার নিয়েছেন ২ উইকেট, খালেদ ১টি।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট বিভাগ ১ম ইনিংস: ৪১৫

রংপুর বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ১১৪/৬) ৫৯ ওভারে ১৫৯ (তানবির ৬২, নিহাদউজ্জামান ৬, মারুফ ২১*, গাফফার ০, গালিব ৫; আবু জায়েদ ১৫-৩-৪২-৪, খালেদ ১৭-৩-৫০-৫, রেজাউর ১১-২-৩৫-১, নাবিল ১৩-১০-১১-০, রাহাতুল ৩-০-১১-০)

রংপুর বিভাগ ২য় ইনিংস (ফলো অন) ৬৫.৫ ওভারে ১৬৬/৭ (মারুফ ৩০, রবি ১৭, মাউশুকুর ৩৬, মোসাদ্দেক ১৪, অনিক ১১, তানবির ২৮*, নবিন ১১, রিশাদ ০; খালেদ ৮-০-২০-১, আবু জায়েদ  ৮-০-২৭-২, রেজাউর ৮.৫-০-২৯-১, নাবিল ২৫-৮-৩৯-১, রাহাতুল ১৩-১-৩৯-১, শামসুর ২-০-৫-০, তৌফিক ১-০-২-১)

ইফরান-নাঈমের বোলিংয়ে জয়ের দুয়ারে চট্টগ্রাম

শামীম হোসেন ও ইরফান শুক্কুরের ফিফটিতে বিশাল সংগ্রহের পর ইফরান হোসেন ও নাঈম হাসানের দারুণ বোলিংয়ে রাজশাহীর বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে চট্টগ্রাম বিভাগ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম স্তরের এই ম্যাচে শনিবার চট্টগ্রাম অল আউট হয় ৪৩৭ রানে। প্রথম ইনিংসে তারা লিড পায় ১২৮ রানের।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শামীম ৯৯ বলে ৫৯ ও শুকুর ১০৮ বলে করেন ৬৮ রান।

১১৯ রানে ৫ উইকেট নিয়ে রাজশাহীর সফলতম বোলার তাইজুল ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯তম বার এই স্বাদ পেলেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার।

জবাবে দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে অল আউট হয়েছে রাজশাহী। সর্বোচ ৩০ রান করেছেন দুই জন, সাব্বির হোসেন ও সাব্বির রহমান।

৬২ রানে ৫ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী পেসার ইফরান। অফ স্পিনার নাঈম ইসলাম ৪৬ রানে নিয়েছেন ৪ উইকেট।

৫৫ রানের লক্ষ্যে শেষ দিনে ব্যাটিং শুরু করবে চট্টগ্রাম।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরের আরেক ম্যাচে তৃতীয় দিনেও খেলা হয়নি। ঘূর্ণিঝড় হানুমের প্রভাবে পানি উঠে গিয়েছিল এই মাঠে। আউটফিল্ড পুরোপুরি প্রস্তত না হওয়ায় ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগের এই ম্যাচে এখনও টসই হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী বিভাগ ১ম ইনিংস: ৩০৯

চট্টগ্রাম বিভাগ ১ম ইনিংস: (আগের দিন ৩০৯/৫) ১২৭.৪ ওভারে ৪৩৭ (শামীম ৫৯, শুক্কুর ৬৮*, নাঈম ১৫, ইফরান ৬, মাহিদুল ৭, এনামুল ১*; মোহর ২৬-৬-৬৯-১, আসাদুজ্জামান ২১-১-৮৭-১, সাব্বির ৯-৪-১৫-১, হাবিবুর ৪-১-১৫-০, তাইজুল ৪৪.৪-৮-১১৯-৫, সানজামুল ১৬-১-৬৬-২, মেহেরব ৭-০-৩৪-০)

রাজশাহী বিভাগ ২য় ইনিংস: ৪৬.৫ ওভারে ১৮২ (মিজানুর ১৮, সাব্বির হোসেন ৩০, হাবিবুর ৪, আশিক ১৯, সাব্বির রহমান ৩০, মেহেরব ২, ইমরান ৬, সানজামুল ২২, তাইজুল ২৮, মোহর ১*, আসাদুজ্জামান ৭; সৈকত ৪১-২৫-০, ইফরান ১৬-৩-৬২-৫, এনামুল ৯-৩-২৪-১, নাঈম ১৫.৫-০-৭-৪৬-৪, মহিউল ২-০-১২-০)