২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন

ক্রিকেটে অবদানের জন‍্য টেস্ট ইতিহাসের সফলতম পেসার এই সম্মাননা পাচ্ছেন।

নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন
টেস্টে ক্রিকেটে ইতিহাসের সফলতম পেসার জেমস অ‍্যান্ডারসন পাচ্ছেন নাইটহুড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 11:24 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

দারুণ এক সম্মাননা পাচ্ছেন টেস্টে ইংল‍্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী জেমস অ‍্যান্ডারসন। ক্রিকেটে অবদানের জন‍্য নাইটহুড দেওয়া হচ্ছে সাবেক এই পেসারকে।  

গত গ্রীষ্মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন অ‍্যান্ডারসন। ৭০৪ উইকেট নিয়ে এই সংস্করণে ইতিহাসেরই সফলতম পেসার তিনি। 

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন অ‍্যান্ডারসন। পরের বছর মে মাসে শুরু হয় টেস্ট ক্রিকেটে তার পথচলা। 

৪২ বছর বয়সী অ‍্যান্ডারসন দুই দশকের বেশি সময়ের দীর্ঘ ক‍্যারিয়ারে খেলেছেন ১৮৮ টেস্ট, ১৯৪ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি।    

ইংল‍্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড প্রধান রিচার্ড টম্পসন মনে করেন, ‘ইংল‍্যান্ড কিংবদন্তি’ অ‍্যান্ডারসনের নাইটহুড ‘প্রাপ‍্য সম্মাননা’ যিনি ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার ১১৪ উইকেট নিয়েছেন অ‍্যান্ডারসন। লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেট নিয়েছেন ৩৫৮টি। আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ৪১ উইকেট।