লর্ডসে হ্যাডিনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ব্র্যাড হ্যাডিনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণে খেলবেন না এই উইকেটরক্ষক।
ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই টেস্টে হ্যাডিনের জায়গায় খেলবেন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ পিটার নেভিল।
এর আগে ৩৭ বছর বয়সী হ্যাডিন অনুশীলন না করায় অস্ট্রেলিয়ার গণমাধ্যম তার আগামী টেস্টে না খেলার সম্ভাবনার কথা জানিয়েছিল।
কার্ডিফে হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ভালো করতে পারেননি হ্যাডিন। ইংল্যান্ডের শতক করা জো রুটের ক্যাচ ফেলেছিলেন তিনি। ওই সময় শূন্য রানে ব্যাট করছিলেন রুট। পরে ১৩৪ রান করেন স্বাগতিক এই ব্যাটসম্যান।
ওই ম্যাচে ব্যাট হাতেও সাফল্য পাননি হ্যাডিন। দুই ইনিংসে যথাক্রমে ২২ ও ৭ করেন তিনি।
ম্যাচটি ১৬৯ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০ এ পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।
