২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুইশ’ রানই ভালো স্কোর!

প্রথম দুই ওয়ানডেতে আগে ব্যাট করা দল কোনো মতে দেড়শ’ পার হয়। সে কারণেই কিনা তৃতীয় ওয়ানডেতে দুইশর বেশি যে কোনো স্কোরকে ভালো রান মনে করছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 04:24 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

প্রথম ওয়ানডেতে ১৬০ রানে অলআউট হওয়া বাংলাদেশ হারে ৮ উইকেটে। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৬২ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটে জেতে স্বাগতিকরা।  
 
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তার আগের দিন সংবাদ সম্মেলনে তাহির বলেন, “আমার মনে হয়, দুইশর বেশি যে কোনো রানই ভালো স্কোর। গত ম্যাচে পিচ যেমন ছিল তাতে তিনশ’ রানও হতে পারত। কিন্তু এটা নির্ভর করে মাঝের ওভারগুলোতে ব্যাটিংয়ের ওপর। আমার কাছে, আড়াইশ’ রান খুব ভালো স্কোর।”
 
লেগ স্পিনার তাহির জানান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট নিয়ে মোটেও ভাবছে না অতিথিরা, “সারা পৃথিবীতেই আমাদের খেলতে হয়, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মতো জায়গায় বল মোটেও ঘুরে না। আমরা জানি, এটা স্পিনারদের উইকেট হতে যাচ্ছে; কারণ, তা বাংলাদেশের পক্ষে যাবে।” 
 
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। তাই এখানকার উইকেট সম্পর্কে ভালো ধারণাই আছে তাহিরদের।
 
“আমি কোনো পার্থক্য দেখিনি। আমার মনে হয়, এটা ভালো পিচ।”

পুরনো খবর:

চট্টগ্রামের মাঠ এখন চাপে!
দেশে জয়ের ধারা ধরে রাখতে চান সাকিব