চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল
সিরিজ নির্ধারণী ওয়ানডে ও একটি টেস্ট খেলতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল চট্টগ্রামে পৌঁছেছে।
সোমবার বিকাল পৌনে চারটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় দুই দল। পরে তাদের নিয়ে আসা হয় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুতে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী বুধবার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে হারায়। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে স্বাগতিকরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ২১ জুলাই শুরু হবে প্রথম টেস্ট।
