২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে জিম্বাবুয়ে দলে চারটি পরিবর্তন

ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডের দলে ফিরেছেন অলরাউন্ডার ম্যালকম ওয়ালার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 02:21 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

৩০ বছর বয়সী ওয়ালার জিম্বাবুয়ের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন। তবে দেশটির বাংলাদেশ সফরে আবার দলে জায়গা পান। এরপর জিম্বাবুয়ের পাকিস্তান সফরের দলে ছিলেন না তিনি। 
 
বুধবার বোর্ডের ওয়েবসাইটে ঘোষণা করা দলে আছেন পেসার ডোনাল্ড টিরিপানো, অলরাউন্ডার নেভিল মাডজিভা ও উইকেটরক্ষক রেগিস চাকাভা।

পাকিস্তান সফরের দল থেকে বাদ পড়েছেন চার্লস কভেন্ট্রি, ক্রেইগ আরভিন, রয় কাইয়া, টাওয়ান্দা মুপারিওয়া ও ক্রিস্টোফার পফু।

পফু আর কাইয়াকে অবশ্য পরের ম্যাচের জন্য বিবেচনা করা হতে পারে বলে জানান দেশটির নির্বাচক কমিটির সমন্বয়ক গিভমোর মাকোনি।
ভারত-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে আগামী শুক্রবার। 

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের জিম্বাবুয়ে দল: এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামুনরওয়া চিবাবা, গ্রায়েম ক্রিমার, নেভিল মাডজিভা, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুমবামি, টিনাসে পানিয়াঙ্গারা, ভুসিমুজি সিবান্দা, ডোনাল্ড টিরিপানো, প্রসপার উতসেয়া, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস।