২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও তৃপ্ত নন মাশরাফি!

প্রতিটি সিরিজেই নতুন উচ্চতায় উঠছে বাংলাদেশ। প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে স্বপ্নের সীমানা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পরও যেমন তৃপ্ত নন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক চান আরও উন্নতি!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 02:45 AM

Updated : 25 Apr 2022, 01:31 PM

প্রথম ম্যাচে ভারতকে ৭৯ রানে হারানোর পর কোচ চন্দিকা হাথুরুসিংহের কণ্ঠেও ছিল একই সুর। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন জানিয়ে কোচ বলেছিলেন, আরও উন্নতি চান দলের। দ্বিতীয় ম্যাচ ৬ উইকেটে জিতে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়কও সুর মেলালেন কোচের সঙ্গে।

“ম্যাচ জিতলেই এমন নয় যে আমরা নিখুঁত ক্রিকেট খেলেছি। শেষ ম্যাচে বৃষ্টির পর তিনটা উইকেট পড়ে গিয়েছিল। তখন আরেকটু সেট হয়ে খেলাটা পরিবর্তন করা দরকার ছিল। আজকে ওদের একটা জুটি হয়েছিল। আমরা ভালো কামব্যাক করেছি। নাসির খুব ভালো বোলিং করেছে। তবে সবসময়ই কিছু জায়গা থাকে যেখানে উন্নতি করা যায়।”

মাশরাফির বিশ্বাস, পাকিস্তানের বিপক্ষে এর চেয়ে ভালো ক্রিকেট খেলেছিল বাংলাদেশ।

“আমরা নিখুঁত ক্রিকেট খেলেছিলাম পাকিস্তানের বিপক্ষে। উন্নতির শেষ নেই। উন্নতি যত ভালো হবে আমাদের জন্য ততই সুবিধা।”

পুরনো খবর:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত বাংলাদেশের
ভারতকে গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশের
ইতিহাস গড়লেন মুস্তাফিজ