২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে সিলভা-সাঙ্গাকারার অর্ধশতক

কৌশল সিলভা ও কুমার সাঙ্গাকারার অর্ধশতকে গল টেস্টে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৭৮ রান করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 06:52 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

গল টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনেও মাঠ ভেজা থাকায় খেলা দেরিতে শুরু হয়।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাকিস্তান প্রতিপক্ষের উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নেকে (২১) ফেরালেও দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। অভিজ্ঞ কুমার সাঙ্গাকারার সঙ্গে ১১২ রানের জুটি গড়ে বড় ইনিংসের ভিত তৈরি করে দেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল সিলভা।

সাঙ্গাকারাকে (৫০) ইউনুস খানের ক্যাচ বানিয়ে বিপজ্জনক হয়ে ওঠা জুটিটি ভাঙেন ওয়াহাব রিয়াজ।

চার নম্বরে ব্যাট করতে নামা লাহিরু থিরিমান্নেও (৮) বেশিক্ষণ টিকতে পারেননি। তবে সিলভার দৃঢ়তায় বড় ইনিংসের আশা টিকে আছে স্বাগতিকদের।

দিন শেষে ৮০ রান করে অপরাজিত আছেন সিলভা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ১০ রানে ব্যাট করছেন।

পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ ২ উইকেট পেয়েছেন। স্পিনার মোহাম্মদ হাফিজ নিয়েছেন অন্য উইকেটটি।