অলক, আসিফ, সাদমানে পূর্বাঞ্চলের ভালো দিন
অলক কাপালী, সাদমান ইসলাম ও আসিফ আহমেদের ব্যাটে প্রথম দিনটা ভালোই কেটেছে পূর্বাঞ্চলের। ৪ উইকেটে ২৫০ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা পূর্বাঞ্চলের শুরুটা ভালো হয়নি। ৭৪ রানে ২ উইকেট হারায় তারা। তবে সাদমান (৬৯), অলক ও আসিফের তিনটি অর্ধশতকে দিন শেষে ভালো অবস্থানেই রয়েছে পূর্বাঞ্চল।
১০টি চারে ১৯৩ বলে ৮৬ রান করে উইকেটে আছেন অলক। তার সঙ্গী আসিফের রান ৫২।
উত্তরাঞ্চলের পক্ষে একটি করে উইকেট নেন মুক্তার আলি, মাহমুদুল হাসান, সানজামুল ইসলাম ও সাকলাইন সজীব।
