২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ফিল্ডিংয়ে মনোযোগী পাকিস্তান দল

ঢাকায় আসার পরদিন মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। অনুশীলনের প্রথম দিন ফিল্ডিংয়ে মনোযোগী ছিলেন খেলোয়াড়রা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

প্রায় এক মাসের সফরে গত সোমবার বাংলাদেশে পৌঁছায় পাকিস্তান দল। এবার তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।

মঙ্গলবার মিরপুরে জাতীয় অ্যাকাডেমি মাঠে কঠোর অনুশীলন করেন ওয়াকার ইউনুসের শিষ্যরা।

আগামী শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। তার আগে বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

বিশ্বকাপে পাকিস্তানের ফিল্ডাররা অনেকগুলো ক্যাচ হাতছাড়া করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফিল্ডিংয়ে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছে তারা।

বেলা আড়াইটায় অনুশীলন শুরু করে পাকিস্তানের ক্রিকেটাররা। চার ভাগে ক্যাচ ধরার অনুশীলন করেন আজহার আলিরা।

তিনটি নেটে ব্যাটিং করেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। আজহার, মোহাম্মদ হাফিজরা লম্বা সময় ধরে ব্যাট করেন। দুটি নেটে পেসাররা আর একটি নেটে স্পিনাররা বোলিং করেন।

পাকিস্তানের অফস্পিনার সাইদ আজমল বল করেন নতুন অ্যাকশনে। দুই লেগ স্পিনার ইয়াসির শাহ, সাদ নাসিমের সঙ্গে বল করেন বাঁহাতি স্পিনার ফাওয়াদ আলম।

পুরনো খবর:

নববর্ষের দিন ঘাম ঝরালেন মাশরাফিরা