২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লতার ব্যাটে রূপালী ব্যাংকের শুভ সূচনা 

লতা মণ্ডলের দৃঢ়তায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। আনসার ও ভিডিপিকে সহজেই ১৪০ রানে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 03:38 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

শুক্রবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৪ রান করে রূপালী ব্যাংক। 
 
শারমীন সুলতানার সঙ্গে লতার ১১৭ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে রূপালী ব্যাংক। অর্ধশতকে পৌঁছে বিদায় নেন শারমীন (৫৬)। এরপর বেশিক্ষণ টিকেননি লতাও।
 
দলকে বড় সংগ্রহ গড়ে দিলেও লতা ফিরেন মাত্র ১০ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে। ৭৮ বলে খেলা তার ৯০ রানের আক্রমণাত্মক ইনিংসটি ১৫টি চারে সাজানো। 
 
আনসার ও ভিডিপির অধিনায়ক সোহেলী আক্তার ৩৬ রানে নেন ৬ উইকেট।
 
জবাবে ৩৩ ওভার ৪ বলে ৭৪ রানে অলআউট হয়ে যায় আনসার ও ভিডিপি।
 
সর্বোচ্চ ২৩ রান আসে অতিরিক্ত থেকে। আয়েশা আক্তার করেন ২২ রান। এছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল লাকি খাতুন (১৫)।
 
রূপালী ব্যাংকের অধিনায়ক সাথিরা জাকির ১৬ রানে নেন ৩ উইকেট।