২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে পাকিস্তানের সফরসূচি চূড়ান্ত

পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 01:52 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

শনিবার সূচি ঘোষণা করা হয়। প্রথমেই হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজের সবকটি খেলাই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে, ১৯ এপ্রিল দ্বিতীয় আর ২২ এপ্রিল হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

২৪ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খুলনায় শুরু হবে ২৮ এপ্রিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ মে।

এরই মধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৩ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবে পাকিস্তান দল।

পুরনো খবর:

বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির পাকিস্তান 
১৩ এপ্রিল আসছে পাকিস্তান