২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির পাকিস্তান 

বিশ্বকাপের আগে বোলিং নিষেধাজ্ঞা উঠে গেলেও ওয়ানডের সর্বোচ্চ ওই প্রতিযোগিতায় খেলা হয়নি সাইদ আজমলের। তবে বাংলাদেশ সফরের জন্য এক সঙ্গে তিন ফরম্যাটের দলেই ফিরেছেন পাকিস্তানের এই অফস্পিনার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 06:08 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

সব ফরম্যাটের দলে ফিরেছেন মোহাম্মদ হাফিজও। আর চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়া জুনায়েদ খান টেস্ট ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। 
 
বোলিং অ্যাকশনের বৈধতা না পাওয়ায় এখন পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসেবেই দলে থাকছেন হাফিজ। অবশ্য আগামী ৯ এপ্রিল ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাবেন এই অফস্পিনার। ওই পরীক্ষায় পাস করলে বাংলাদেশ সফরে বল করতে কোনো সমস্যা থাকবে না এই অলরাউন্ডারের।
 
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে শেষ হওয়া বিশ্বকাপে খারাপ খেলায় সব ফরম্যাটের দল থেকে বাদ পড়েছেন উমর আকমল। আর উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ শুধু টি-টোয়েন্টি দলে আছেন। 
 
অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানকে ওয়ানডে থেকে 'বিশ্রাম' দেয়া হয়েছে বলে শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়। আর বিশ্বকাপের সময় চোট পাওয়া পেসার ইরফান খান কোনো দলেই নেই।

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে পাকিস্তান দল।
 
বিশ্বকাপে ভালো করায় তিন ফরম্যাটেই জায়গা পেয়েছেন দুই পেসার ওয়াহাব রিয়াজ ও সোহেল খান।
 
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ সফিক, আজহার আলি, ইউনুস খান, হারিস সোহেল, সাইদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহেল খান, রাহাত আলী। 
 
পাকিস্তান ওয়ানডে দল: সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ সফিক, ফাওয়াদ আলম, আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, শোয়েব মাকসুদ, সামি আসলাম, সাইদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, এহসান আদিল, সোহেল খান।
 
পাকিস্তান টি-টোয়েন্টি দল: আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুকতার আহমেদ, শোহেব মাকসুদ, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাইদ আজমল, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সোহেল তানভির, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, উমর গুল, জুনায়েদ খান।

পুরনো খবর:

১৩ এপ্রিল আসছে পাকিস্তান