টসের কয়েন বেচবে আইসিসি
ক্রিকেটপ্রেমীদের বিশ্বকাপের স্মারক সংগ্রহে রাখার সুযোগ করে দিতে টসের কয়েন নিলামে তোলার কথা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
গ্রুপ পর্ব, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল মিলিয়ে এবারের বিশ্বকাপে মোট ম্যাচ ৪৯টি। এই ম্যাচগুলোয় টসে ব্যবহৃত কয়েন নিলাম করা হবে। এছাড়া কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল-এই সাত ম্যাচে ব্যবহৃত বলও নিলামে তোলার কথা জানিয়েছে সংস্থাটি।
এছাড়া প্রতিটি ম্যাচের অফিসিয়াল স্কোরকার্ড নিলামে তোলার সিদ্ধান্তও নিয়েছে আইসিসি।
গত বিশ্বকাপেও ক্রিকেটপ্রেমীদের স্মারক সংগ্রহের সুযোগ দিয়েছিল আইসিসি এবং ভালো সাড়াও পাওয়া গিয়েছিল।
