২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে মেলে ধরতে পারার উচ্ছ্বাস হেইজেলউডের

পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে নিজেকে মেলে ধরতে পেরে দারুণ খুশি জস হেইজেলউড। ম্যাচ সেরা এই অস্ট্রেলিয়ান পেসার জানান, পাকিস্তানকে অল্প রানে বেঁধে রাখতে তার সতীর্থদের ভূমিকাও ছিল প্রশংসনীয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 07:20 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

অ্যাডিলেইড ওভালে শুক্রবার কোয়ার্টার-ফাইনালে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফল বোলার হেইজেলউড।
 
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে অস্ট্রেলিয়ার এই পেসার বলেন, “দারুণ দিন, সপ্তাহ ধরে আমি ভালো বোলিং করেছি, তাই সেটাকে মাঠের পারফরম্যান্সে রূপ দিতে পেরে ভালো লাগছে। আজ একটি ম্যাচ পেয়ে এবং ফল নিয়ে আমি খুশি।”
 
প্যাট কামিন্সের বদলে অ্যাডিলেইডের ম্যাচে সুযোগ পান হেইজেলউড। পাকিস্তানকে ২১৩ রানে আটকে রাখার ম্যাচে দারুণ বোলিং দিয়ে ‍সুযোগের সদ্ব্যবহার করেন এই ডানহাতি পেসার।
 
মিসবাহ-উল হকের দলকে অল্প রানে আটকে রেখে সহজে ম্যাচ জেতায় সতীর্থদেরও কৃতিত্ব দেন হেইজেলউড।
 
“ছেলেরা ব্যাট হাতে ভালো করেছে। আমরা সব দিক থেকেই জ্বলে উঠছি; টুর্নামেন্টটা ভালো হচ্ছে এবং আমরাও ভালোভাবে যাচ্ছি।”
 
অ্যাডিলেইডে ২১৪ রানের জয়ের লক্ষ্যে মাত্র ৪ উইকেট হারিয়েই পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সেমি-ফাইনালে বিশ্বকাপের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।