সৌম্যর ফমুর্লা ওয়ান দর্শন
অনুশীলনের ব্যস্ততা না থাকায় ছুটির আমেজেই রোববার দিনটি কাটিয়েছেন সৌম্য সরকার। বাংলাদেশ দলের এই বাঁহাতি ব্যাটসম্যান ফর্মুলা ওয়ানের অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রিঁ উপভোগ করতে যান।
মেলবোর্নের অ্যালবার্ট পার্কে অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রিঁ দিয়ে শুরু হয়েছে এ মৌসুমের ফর্মুলা ওয়ান।
কোয়ার্টার-ফাইনালের প্রস্তুতিতে নামার আগে মাশরাফি-সাকিবদের বিশ্রাম দেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
এই সুযোগে লুইস হ্যামিল্টনের অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রিঁ জেতাটা মাঠে থেকেই উপভোগ করেছেন বাংলাদেশের এই ২২ বছর বয়সী ক্রিকেটার।
আগামী বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে দাপটের সঙ্গে শেষ আটে ঠাঁই করে নেয়া বাংলাদেশ।
বিশ্বকাপে ব্যাট হাতে এখনো প্রত্যাশিত আলো ছড়াতে পারেননি সৌম্য। বিশ্বকাপের একাদশ আসরে খেলা পাঁচ ম্যাচে ১৪৬ রান করেন তিনি।
বিশ্বকাপের অন্যতম আয়োজক নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনের সর্বশেষ ম্যাচে খেলা ৫১ রানের ইনিংসটি বিশ্বকাপে এখন পর্যন্ত সৌম্যর ব্যক্তিগত সর্বোচ্চ।
