২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুলের কাঁধে সফল অস্ত্রোপচার

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এনামুল হকের কাঁধে সফল অস্ত্রোপচার হয়েছে। ফেইসবুকে বাংলাদেশ দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান নিজেই এ খবর দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 05:52 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

নিজের ফেইসবুক পেজে এনামুল শুক্রবার লেখেন, “আমার কাঁধের অস্ত্রোপচার সফল হয়েছে। আমার জন্য দোয়া করবেন।”

নেলসনের স্যাক্সটন ওভালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান এনামুল। স্ক্যান করে দেখা গিয়েছিল তার ডান কাঁধের হাড় সরে গেছে।

ওই চোটের কারণে তার অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ শেষ হয়ে যায়। এনামুলের জায়গায় বাংলাদেশের বিশ্বকাপ দলে ইমরুল কায়েস সুযোগ পান।