২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় হারে তলানিতে বরিশাল বিভাগ

কষ্টে ইনিংস হার এড়ালেও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি বরিশাল বিভাগ। ব্যাটিং ব্যর্থতায় সিলেট বিভাগের কাছে ১০ উইকেটে হেরেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 07:49 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

এ হারে তালিকার নিচের দিকে থেকে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর শেষ করল বরিশাল। সাত ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকায় তাদের অবস্থান সপ্তম।
 
প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জয় করেছে রংপুর বিভাগ। সপ্তম রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১২১ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে তারা। দ্বিতীয় স্থান পাওয়া খুলনা বিভাগের পয়েন্ট ১২০।
 
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৫৩ রানে পিছিয়ে থেকে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে বরিশাল। দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৯০ রান তুলে সিলেটকে জয়ের জন্য ৬৯ রানে লক্ষ্য দেয় তারা।
 
১৩.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট বিভাগ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোমান আহমেদ ৬১ ও শানাজ আহমেদ ১২ রানে অপরাজিত থেকে দলকে বড় জয় এনে দেন।
 
প্রথম ইনিংসে ৪৮৬ রান করেছিল সিলেট বিভাগ। প্রথম ইনিংসে ২০১ রানের হার না মানা ইনিংস খেলা রাজিন সালেহ পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
 
সাত ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করল তারা। আট দলের মধ্যে সবার নিচে আছে চট্টগ্রাম বিভাগ।