লিড নেয়ার পথে ঢাকা
জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের প্রথম ইনিংসে বোলারদের নৈপুণ্যে লিড নেয়ার পথে ঢাকা বিভাগ। দ্বিতীয় দিন শেষে ১০২ রানে পিছিয়ে আছে রাজশাহী বিভাগ।
ঢাকার ৩১৮ রানের জবাবে রাজশাহী ২১৬ রান করতে ৭ উইকেট হারিয়েছে। হামিদুল ইসলাম (৪২) ও শানজামুল ইসলাম (১৪) ব্যাট করছেন।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার ৭ উইকেটে ২৭৯ রান নিয়ে খেলতে নেমে বাকি ৩ উইকেটে ৩৯ রান যোগ করে ঢাকা।
১৭ রানে প্রথম উইকেট হারানো রাজশাহীর কেউই বড় ইনিংস গড়তে পারেনি। উদ্ধোধনী ব্যাটসম্যান মাইশুকুর রহমান ৫৫ ও তৌহিদ তারেক ৫১ রান করেন।
ঢাকার জুবায়ের হোসেন ৮৬ রানে ৩টি ও মোশাররফ হোসেন ৭১ রানে ২টি উইকেট নেন।
