২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচের আগে চোটে জিবন মেন্ডিস

বাংলাদেশে মুখোমুখি হওয়ার আগে একটা ধাক্কা খেল শ্রীলঙ্কা দল। দলের স্পিনিং অলরাউন্ডার জিবন মেন্ডিস চোটে পড়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 05:12 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

এরই মধ্যে মেন্ডিসের জায়গায় ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে দলে ঢোকাতে চেয়ে আইসিসির কাছে আবেদন করেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, অনুশীলনের সময় চোট পান জিবন। বিশ্বকাপের গত দুই ম্যাচে দুই উইকেট পাওয়া এই স্পিনারের চোটের রিপোর্ট আইসিসিকে দেয়া হবে।

বাংলাদেশ ম্যাচের আগে হতে সময় কম থাকায় আইসিসির অনুমতি পাওয়ার আগেই ১৭৬ ওয়ানডে থারাঙ্গাকে মেলবোর্নে পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।