২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশার পর তাসকিনের মুখে হাসি

সাকিব আল হাসানের মুঠো গলে ক্যাচ বেরিয়ে যাওয়ার হতাশা দিনশেষে আর থাকেনি তাসকিন আহমেদের। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে উইকেট পেয়েছেন এই ডানহাতি পেসার। তার দলও আফগানিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের এ আসর শুরু করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 09:44 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

ক্যানবেরার ম্যানুকা ওভালে বুধবার ইনিংসের ১৫তম ও নিজের চতুর্থ ওভারের চতুর্থ বলে উইকেট পেতেই পারতেন তাসকিন। আফগানিস্তানের নওরোজ মঙ্গল থার্ড ম্যানে ক্যাচ তুলেছিলেন, সাকিব তা লুফেও নিলেও মাটিতে পড়ার সময় বলটি হাত ফসকে যায়। সেই সময় তাসকিনের মুখে রাজ্যের হতাশা নামিয়ে ক্যাচটি সাকিবের মুঠো গলে বেরিয়ে যায়।

তাসকিনের হতাশার অবসান হয় ম্যাচের ৪২তম ও তার নিজের করা সপ্তম ওভারের পঞ্চম বলে। ১৯ বছর বয়সী এই পেসারের বল আফগানিস্তানের হামিদ হাসানের ব্যাট ছুঁলে এবার আর ক্যাচটি মুঠোয় নিতে ভুল হয়নি এনামুল হকের।

৭-০-২৩-১ বোলিং ফিগার নিয়ে ম্যাচ শেষ করেন তাসকিন। এই ডানহাতি পেসারের বিশ্বকাপে প্রথম খেলতে নেমে উইকেট পাওয়ার আনন্দ আরো বেড়েছে দিনশেষে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১০৫ রানের জয় পাওয়ায়।