হার এড়াতে কঠিন পরীক্ষায় রাজশাহী
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে খুলনা বিভাগের বিপক্ষে হার এড়াতে শেষ দিনে কঠিন লড়াই করতে হবে রাজশাহী বিভাগকে।
ফলোঅনে পড়ে ফের ব্যাট করতে নামা রাজশাহীকে ম্যাচ বাঁচাতে চতুর্থ দিনে কমপক্ষে ২৭৪ রান করতে হবে। তাদের হাতে আছে ৮ উইকেট।
খুলনার গড়া রানের পাহাড়ের নিচে চাপা পড়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় রাজশাহী।
২ উইকেটে ৬৩ রান নিয়ে বুধবার খেলতে নেমেও বড় কোনো জুটি গড়তে না পারায় ২২৫ রানে শেষ হয়ে যায় রাজশাহীর প্রথম ইনিংস। ফরহাদ হোসেন সর্বোচ্চ ৫৫ এবং তারেক খান ৫২ রান করেন।
সিলেটের পক্ষে মোস্তাফিজুর রহমান ৪১ রানে ৪ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬১ রান করেছে রাজশাহী। মাইশুকুর রহমান ২৩ ও ফরহাদ হোসেন ১৮ রানে ব্যাট করছেন।
