২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই হার নিয়ে দুর্ভাবনায় নেই মাশরাফি

দেশের মাটিতে গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের কাছে ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। আবার তাদের মুখোমুখি হওয়ার আগে সেই হার নিয়ে কোনো দুর্ভাবনা নেই মাশরাফির।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 12:59 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, “আমরা ওদের সঙ্গে একটি ওয়ানডেই খেলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওদের হারিয়েছি। কিন্তু এশিয়া কাপে ওদের হারাতে পারিনি। ওদের কাছে হেরেছি বলেই ওদের শ্রদ্ধা করছি এমন নয়, আমরা প্রতিটি দলকেই সমীহ করি।”

সব আন্তর্জাতিক ম্যাচেই চাপ থাকে। প্রতিপক্ষকে নিয়ে ভেবে বাড়তি চাপ নিতে চান না মাশরাফি। দেশসেরা পেসার বলেন, “শুধু আফগানিস্তানকে নিয়ে আলাদা চাপের কথা চিন্তা করার দরকার নেই। আমাদের খুব ভালো সামর্থ্য আছে, এর চেয়ে বড় দলকে হারানোর।”

গত সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চলতি আসরের প্রথম ‘অঘটন’ ঘটায় আয়ারল্যান্ড। তাদের এই জয়কে চাপ নয় অনুপ্রেরণা হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি জানান, ছেলেরা এখন ভাবছে, ওরা পারলে আমরাও পারবো।

পুরনো খবর:

পরিসংখ্যানে বাংলাদেশ-আফগানিস্তান