২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক, রাজিনের শতক

অলক কাপালী ও রাজিন সালেহর অপরাজিত শতকে ঢাকা বিভাগের বিপক্ষে বড় সংগ্রহ গড়ছে সিলেট বিভাগ। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 05:11 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনে খেলা সিলেটের সংগ্রহ ৩ উইকেটে ২৯১ রান।

কাপালী ও রাজিন দুই জনই ১১৮ রান করে অপরাজিত রয়েছেন। কাপালীর ২৩৪ বলেল ইনিংসটি গড়া ১৪টি চারে। রাজিনের ২৩৭ বলের ইনিংসটি ১২টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি সিলেটের।

শাহাদাত হোসেনের দারুণ বোলিংয়ে ৫২ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট। সায়েম আলম ও রাহাতুল ফেরদৌসকে বিদায় করেন শাহাদাত।

বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইমতিয়াজ হোসেনকে (৩১)।     

এরপর অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ২৩৯ রানের জুটি গড়ে সিলেটকে এগিয়ে নিয়ে যান কাপালী, রাজিন।