২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতে নেমে স্যামির রেকর্ড

সাত নম্বরে ব্যাট করতে নেমে দারুণ এক রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে বিশ্বকাপে সাত নম্বরে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 10:08 AM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সোমবার নেলসনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে পাকিস্তানের শহিদ মাহবুবকে পেছনে ফেলেন স্যামি। তার বিস্ফোরক ইনিংসটি ৯টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।

১৯৮৩ সাল লিডসে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রান করে রেকর্ড গড়েছিলেন মাহবুব। তিন দশকের বেশি সময় পর তার রেকর্ড নিজের করে নেন স্যামি।

স্যাক্সটন ওভালে স্যামি ব্যাটিংয়ে নামার সময় ভীষণ বিপদে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৪তম ওভারে ৮৭ রানে বিদায় নিয়েছিল দুইবারের চ্যাম্পিয়নদের প্রথম পাঁচ ব্যাটসম্যান।

সেখান থেকে দলকে বড় সংগ্রহ এনে দেয়ার দারুণ অবদান রাখেন স্যামি। ষষ্ঠ উইকেটে লেন্ডল সিমন্সের সঙ্গে ১৫৪ রানের জুটি গড়েন তিনি। বিশ্বকাপে ষষ্ঠ উইকেটে এটি তৃতীয় সেরা জুটি।

ওয়ানডে নবম অর্ধশতক পাওয়া স্যামির আগের সর্বোচ্চ ছিল ৮৪ রান।

সিমন্সের শতক শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩০৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ।