২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি: ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড

ক্রিকেট বিশ্বে আয়ারল্যান্ড ছোট দল হলেও তাদের বিপক্ষে মাঠে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাস ও ঐতিহ্যে ক্যারিবীয়রা অনেক এগিয়ে থাকলেও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও আশাব্যাঞ্জক নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 11:06 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

সোমবার নেলসনের স্যাক্সটনের ওভালে বাংলাদেশ সময় ভোর চারটায় আইরিশদের মুখোমুখি হবে ক্যারিবীয়রা।

এই ম্যাচের আগে জেনে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান:

* অস্ট্রেলিয়ার মাটিতে ফল হওয়া শেষ ১০ ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

* ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স একদমই ভালো নয়; ২০১৩ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৯ রান করার পর মাঝের ১৭ ওয়ানডেতে ১৩.৮ গড়ে মোট ২৩৪ রান করেন তিনি। এই কয় ম্যাচের মধ্যে একবারই মাত্র ৫০ রান করেন তিনি। 

* আর ২ উইকেট পেলেই ওয়ানডেতে ১০০ উইকেট পূর্ণ হবে কেমার রোচের। আর এই ম্যাচে জোড়া উইকেট পেলে কার্টলি অ্যামব্রোস ও ইয়ান বিশপের পর ইনিংসের হিসাবে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এ মাইলফলক ছুঁবেন তিনি। বিশপ ও আমব্রোস-দুই জনেই ৬১ ইনিংসে ১০০ উইকেট নিয়েছিলেন। রোচ তা ৬৪ ইনিংসে ছুঁবেন।

* ২০১১ বিশ্বকাপে কমপক্ষে ১০০ বল খেলা খেলোয়াড়দের মধ্যে চার, ছয় মেরে শতকরা সবচেয়ে বেশি রান (৭০.১%) করেন পল স্টার্লিং।  

* এই দুই দলের শেষ ৪ মুখোমুখি লড়াইয়ে আইরিশ ব্যাটসম্যান গ্যারি উইলসনই শুধু একাধিকবার ৫০-এর বেশি রানের ইনিংস খেলেছেন।

মুখোমুখি আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ

আয়ারল্যন্ড

 

ম্যাচ

৫

৫

জয়

৪

০

হার

০

৪

টাই

১

১

জয় (%)

১০০.০

০.০

বিশ্বকাপে মুখোমুখি

ওয়েস্ট ইন্ডিজ

আয়ারল্যন্ড

 

ম্যাচ

২

২

জয়

২

০

হার

০

২

টাই

০

০

জয় (%)

১০০.০

০.০