২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজ ম্যাচে আইরিশদের 'বোনাস' কোচ সিমন্স

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় আয়ারল্যান্ড। আর এই ম্যাচে কোচ ফিল সিমন্সের পরামর্শ তাদের জন্য বাড়তি পাওনা হয়ে আসবে বলেই মনে করেন দেশটির অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 05:33 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পুরনো খবর:

আইরিশদের সামনে নড়বড়ে উইন্ডিজ
'আইরিশদের উইন্ডিজ জয় বিস্ময় হবে না'

কোচের পরামর্শ পাওয়াটা যেকোনো দলের জন্যই অবশ্যই পাওনা। সিমন্সের কাছ থেকে তা পাচ্ছেও আয়ারল্যান্ড। পোর্টারফিল্ড এরপরও 'বাড়তি' শব্দটি উল্লেখ করেন একটি কারণেই-তাদের কোচ সিমন্স ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় হিসেবে দেশটির দুর্বলতা আর শক্তির বিষয়গুলো জানেন সিমন্স। আর সেই পরামর্শটাই আইরিশদের উপকারে আসবে বলে মনে করেন পোর্টারফিল্ড।

"খেলাটিতে ফিলের অভিজ্ঞতা ও জানাশোনা আমাদের পাওয়াটা দারুণ। সে ওয়েস্ট ইন্ডিজের কিছু খেলোয়াড়কেও চেনে,... ফিল বাড়তি কিছু যোগ করবে।"

সোমবার নিউ জিল্যান্ডের নেলসনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচ।