স্টেইনকে আগলে রাখছে দক্ষিণ আফ্রিকা
ফেভারিট হয়েও বারবার বিশ্বকাপের মঞ্চে হোঁচট খাওয়ার হতাশা ভুলতে এবার একটু বেশিই সতর্ক দক্ষিণ আফ্রিকা। তাই শিরোপা লড়াইয়ে নামার আগে দলের সেরা বোলার ডেল স্টেইনকে বিশ্রামে রেখেছে দলটি।
মুল প্রতিযোগিতায় স্টেইনের সর্বোচ্চটা পেতেই প্রস্তুতি ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল বলে জানান অ্যালান ডোনাল্ড।
দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ ডোনাল্ড বলেন, “সবাই ভালো আছে। ডেলের ১১০ ভাগ সুস্থতা নিশ্চিত করতে আগের ম্যাচে আমরা তাকে বিশ্রাম দিয়েছিলাম।”
গত বুধবার বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ১৩৪ রানের বড় ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে ছিলেন না স্টেইন। আর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৭ ওভার বল করে ৪০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
