২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিভাগের টানা তৃতীয় ইনিংস জয়

জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে শিরোপাধারী ঢাকা বিভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 01:25 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে চট্টগ্রামের বিপক্ষে ঢাকার জয়টি ইনিংস ও ১৭৪ রানে।

ইনিংস পরাজয় এড়াতে ২১৬ রানের লক্ষ্য নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে চট্টগ্রাম বিভাগ। ৬ উইকেটে ২৪৫ রান নিয়ে ব্যাট করতে নেমে আর ৪২ যোগ করে ২৮৭ রানে অলআউট হয় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ১১৪ রান করেন তাসামুল হক। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান আসে ইরফান শুক্কুরের ব্যাট থেকে।

ঢাকার পক্ষে দেওয়ান সাব্বির ৪ উইকেট নেন। আর মোশাররফ হোসেন নেন ৩ উইকেট।

চট্টগ্রামের ১৫৫ রানের জবাবে ৫ উইকেটে ৬১৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ঢাকা।

অসাধারণ এক দ্বিশতক করে ম্যাচ সেরা হন ঢাকার রনি তালুকদার।