২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা দলে নতুন পেসার চামিরা

চোট পেয়ে ছিটকে পড়া পেসার ধাম্মিকা প্রসাদের জায়গায় শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন আরেক পেসার দুশমন্ত চামিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 11:58 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

চামিরা বিশ্বকাপ দলের ‘স্ট্যান্ড বাই’ হিসেবে ছিলেন।

ক্যারিয়ারে একমাত্র ওয়ানডে খেলা চামিরা গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২টি উইকেট নিয়েছিলেন।

গত শনিবার দলের অনুশীলনে বাঁ হাতে চোট পান ধাম্মিকা। পরে জানা যায়, তার হাত ভেঙে গেছে এবং অন্তত চার সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।

আগামী শনিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।