২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বড় সংগ্রহের জবাবে ধুঁকছে সিলেট

রাজশাহী বিভাগের বড় সংগ্রহের জবাবে ধুঁকছে সিলেট বিভাগ। প্রথম ইনিংসে ৩৮৬ রানে পিছিয়ে আছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 06:55 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

জাতীয় লিগের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। আউট হয়ে গেছেন ইমতিয়াজ হোসেন, এজাজ আহমেদ, রাহতুল ফেরদৌস ও রাজিন সালেহ।

২৮ রান নিয়ে উইকেটে আছেন অলক কাপালি। তার সঙ্গী রোমান আহমেদের রান ৬।

রাজশাহীর সাকলাইন সজীব ৪৯ রানে ২ উইকেট নেন।

অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৪৮২ রান করে রাজশাহী। ২ উইকেটে ৩১৬ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন আর ১৬৬ রান তুলতে পারে তারা।

আগের দিনের ১০২ রান নিয়ে ব্যাট করতে নামা জুনায়েদ আউট হন ১১২ রানে। ২০৫ বলের ইনিংসটি ১১টি চারে সাজান তিনি। ৮টি চার ও একটি ছয়ে ৮৭ রান করেন ফরহাদ হোসেন।

সিলেটের পক্ষে এনামুল হক জুনিয়র ১৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন।