২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিত্যক্ত ম্যাচে জিম্বাবুয়ের বোলারদের দাপট

জিম্বাবুয়ের বোলারদের দাপটে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেননি নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা। বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচে স্বাগতিকদের হয়ে একাই লড়েছেন মার্টিন গাপটিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 10:31 AM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার বার্ট সাটক্লিফ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৩০ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে নিউ জিল্যান্ড। এরপর বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়।

১০০ রান করে বিদায় নেন গাপটিল। তার ৮৬ বলের ইনিংসটি ১৩টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ। তিনি ছাড়া কেবল রস টেইলর (১১) পৌঁছান দুই অঙ্কের ঘরে।

জিম্বাবুয়ের টিনাশে পানিয়াঙ্গারা ও এল্টন চিগুম্বুরা দুটি করে উইকেট নেন।

আগামী রোববার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। পর দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে।