পাকিস্তান দলে হাফিজের বদলে জামশেদ
পাকিস্তানের বিশ্বকাপ দলে মোহাম্মদ হাফিজের জায়গায় এসেছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদ।
বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি হাফিজের বদলে জামশেদের অন্তর্ভূক্তি অনুমোদন করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার নাম ঘোষণা করে।
পায়ের পেছনের পেশির চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন হাফিজ।
২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান জামশেদ ৪৫টি ওয়ানডে খেলে ১ হাজার ৪১৩ রান করেন। তিনটি শতক আছে তার। পাকিস্তানের হয়ে জামশেদ সবশেষ ওয়ানডে খেলেন গত ডিসেম্বরে, আবু ধাবিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে।
আগামী রোববার অ্যাডিলেইডে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।
