২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজের বোলিং পরীক্ষা পেছাতে চায় পিসিবি

মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষার সময় পেছনোর জন্য আইসিসির কাছে আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 12:01 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

নতুন বোলিং অ্যাকশনের পরীক্ষা করাতে শুক্রবার ব্রিসবেন যাওয়ার কথা ছিল হাফিজের। তবে তিনি পায়ের সমস্যায় ভুগছেন বলে আপাতত তারিখটা পেছাতে চায় পিসিবি।

নতুন তারিখ এখনো নিশ্চিত হয়নি। তবে এটা আগামী মঙ্গলবার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে অবশ্য ভারতে অনানুষ্ঠানিক পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন পাকিস্তানের এই অফস্পিনার।

হাফিজের অ্যাকশন অবৈধ প্রমাণ হওয়ায় আইসিসি গত ডিসেম্বরে তাকে বোলিং থেকে নিষিদ্ধ করে।

গত নভেম্বর মাসে আবু ধাবিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট চলার সময় আম্পায়াররা ৩৪ বছর বয়সী এই অফ-স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এরপর লাফবরোতে ২৪ নভেম্বর হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষার পর দেখা যায় বল সব ধরণের ডেলিভারি করার সময় তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।

ওয়ানডে ক্রিকেটে ১২২ উইকেট নেয়া হাফিজকে অবশ্য ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের দলে রাখে পাকিস্তান। তবে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেলে বিশ্বকাপে তার অফস্পিনও ভালোই কাজে লাগবে দেশটির জন্য।