২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের বোলিং কোচ ব্রেট লি

ব্রেট লিকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ড। সিডনিতে বিশ্বকাপের প্রস্তুতিতে দলটির সঙ্গে কাজ করবেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 10:53 AM

Updated : 12 Oct 2022, 03:15 PM

অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে ৩৮ বছর বয়সী ব্রেট লির। ৭৬ টেস্টে ৩১০ ও ২২১ ওয়ানডেতে ৩৮০ উইকেট রয়েছে তার।

আয়ারল্যান্ডের কোচ ফিল সিমন্স জানান, অস্ট্রেলিয়ার পিচের ব্যাপারে ব্রেটি লির জ্ঞান তার দলের পেসারদের সহায়তা করবে।

“জীবন্ত একজন কিংবদন্তির কাছ থেকে আমাদের বোলারদের কিছু শেখার দারুণ সুযোগ।”

আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডের প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ।

১৬ ফেব্রুয়ারি নেলসনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলবে আয়ারল্যান্ড।