২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে তাইজুলের চোট

অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার জানিয়েছেন, হাতে ব্যথা থাকলেও তার চোট গুরুতর কিছু নয়।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 08:09 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনের সময় বাঁহাতে চোট পান তাইজুল।

“ব্যাটিং করার সময় আঙ্গুলে বল লেগেছে। গুরুতর কিছু হয়নি কিন্তু ঠাণ্ডার কারণে ব্যথাটা একটু বেশি। আশা করি, কালই অনুশীলন করতে পারবো।”

গত বছর টেস্টে ও ওয়ানডেতে অভিষেক হয় তাইজুলের। টেস্টে নিয়মিতই হয়ে উঠেছেন এই বাঁহতি স্পিনার। আর ওয়ানডে অভিষেকে প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করে গড়েন ইতিহাস। এক ম্যাচ খেলেই বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা নিশ্চিত করেন তিনি।