বৃষ্টিতে পণ্ড নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে
বৃষ্টির বাধায় পণ্ড হয়ে গেছে নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডে।
মার্টিন গাপটিল ৭৮ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন। টম ল্যাথাম করেন ৪২ রান। আর অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ২২ বলে করেন ২৮ রান।
৬.৫ ওভার বল করে ২১ রান দিয়ে তিনটি উইকেটই নেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
৭ ম্যাচের সিরিজ এই মুহূর্তে ১-১-এ সমতায় রয়েছে। সিরিজের চতুর্থ ওয়ানডে হবে নেলসনে মঙ্গলবার।
