বিসিবির সঙ্গে চুক্তিতে আরও ৫ ক্রিকেটার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় এই বছর যোগ হয়েছেন ইমরুল কায়েস, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও আরাফাত সানি।
বৃহস্পতিবার হোটেল র্যাডিসনে বিসিবির সভা শেষে সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের চুক্তির আওতায় আসা ক্রিকেটারদের নাম জানান।
বিশ্বকাপ দলে না থাকা আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম ও সোহাগ গাজী এ বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন।
গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১২ ক্রিকেটার, আর এবার হচ্ছে ১৪ জন।
‘বি’ শ্রেণিতে এসেছেন ইমরুল। এই শ্রেণিতে আগে থেকেই আছেন নাসির হোসেন ও রুবেল হোসেন। ‘ডি’ শ্রেণিতে থাকবেন প্রথমবারের মতো চুক্তির আওতায় আসা তাইজুল, আল-আমিন ও আরাফাত।
