২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনি টেস্টের আগে আবেগাক্রান্ত ওয়ার্নার

সতীর্থ ফিলিপ হিউসের মৃত্যু এখনো তাড়িয়ে বেড়াচ্ছে ডেভিড ওয়ার্নারকে। এ কারণে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফেরাটা কেমন হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না অস্ট্রেলিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 02:59 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

পুরনো খবর:

সিডনি টেস্টে নেই জনসন

গত নভেম্বরে এ মাঠেই শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের বাউন্সারে মাথায় আঘাত পান হিউস। দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন তিনি।

ওয়ার্নার ছাড়াও অস্ট্রেলিয়া দলের ব্র্যাড হ্যাডিন, নাথান লায়ন ও শেন ওয়াটসন ওই ম্যাচে ফিল্ডিং করছিলেন।

হিউসের সেই অকালমৃত্যুর পর এই প্রথম এসএসজিতে খেলতে নামছে অস্ট্রেলিয়া দল। মঙ্গলবার ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া সিডনি টেস্টে সামনে রেখে তাই আবেগে আক্রান্ত হয়ে পড়ছেন ওয়ার্নারও।

“সত্যি বলতে, যতক্ষণ না সেখানে যাচ্ছি, জাতীয় সঙ্গীত গাইছি এবং সেখান থেকে ফিরছি, তার আগ পর্যন্ত বলতে পারব না, আমি কেমন থাকব। জানি, এটা আমার জন্য ভীষণ আবেগের ব্যাপার হবে। আজ সেখানে একটু গিয়েছিলাম এবং স্মৃতিগুলোও ফিরে এলো।”

“এটা খুব কঠিন হবে কিন্তু আবেগ আটকে রেখে দলের জন্য রান তোলার চেষ্টা করতে হবে আমাকে”, যোগ করেন অ্যাডিলেইড টেস্টে দুটি শতক করা ওয়ার্নার।

মঙ্গলবার মেলবোর্নে তৃতীয় টেস্ট ড্র করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ৪ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে অ্যাডিলেইডে প্রথম টেস্ট ৪৮ রানে আর ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট ৪ উইকেটে জেতে স্বাগতিকরা।