২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনি টেস্টে নেই জনসন

ভারতের বিপক্ষে সিডনি টেস্টে খেলবেন না পায়ের পেশিতে চোট পাওয়া অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 10:16 AM

Updated : 12 Oct 2022, 03:07 PM

পুরনো খবর:

সিডনি টেস্টে অনিশ্চিত জনসন

মঙ্গলবার শুরু হতে যাওয়া সিরিজের শেষ এই টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া জনসনের খেলা আগেই অনিশ্চিত ছিল। রোববার অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান বিষয়টি নিশ্চিত করেন।

"আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিচেল। আমরা তাকে শতভাগ ঠিক চাই। তাই আমরা কোনো ঝুঁকি নেব না।"

বাঁ-হাতি পেসার জনসন টেস্ট সিরিজ শেষে ভারত ও ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।

"আমরা মনে করি, ত্রিদেশীয় সিরিজের আগে তরতাজা হয়ে ওঠা এবং শরীরকে পুরোপুরি ফিট বানানোর সুযোগ নেওয়াটাই মিচেলের জন্য সবচেয়ে ভালো হবে।"

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর শনিবার দলের সঙ্গে অনুশীলন করেননি ৩৩ বছর বয়সী জনসন।

শুক্রবার অনুশীলনের সময় হ্যামস্ট্রিং পেশিতে চোট অনুভব করেন সিরিজে এ পর্যন্ত ১৩টি উইকেট নেয়া জনসন।

জনসন খেলতে না পারলে সিডনি টেস্টে তার জায়গা নিতে পারেন বাঁ-হাতি ফাস্ট বোলার মিচেল স্ট্যার্ক অথবা ডান-হাতি পেসার পিটার সিডল।

গত মঙ্গলবার মেলবোর্নে তৃতীয় টেস্ট ড্র করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ৪ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এর আগে অ্যাডিলেইডে প্রথম টেস্ট ৪৮ রানে আর ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট ৪ উইকেটে জেতে স্বাগতিকরা।