২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনি টেস্টে অনিশ্চিত জনসন

পায়ের পেশিতে চোট পেয়েছেন মিচেল জনসন। সিডনিতে আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে শেষ টেস্টে নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ার এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 01:52 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

রয়টার্স জানায়, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর শনিবার দলের সঙ্গে অনুশীলন করেননি ৩৩ বছর বয়সী জনসন। আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখেই এই সতর্কতা।

শুক্রবার অনুশীলনের সময় হ্যামস্ট্রিং পেশিতে চোট অনুভব করেন সিরিজে এ পর্যন্ত ১৩টি উইকেট নেয়া জনসন। বিশ্বকাপের আগে ভারত ও ইংল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে বিশ্রামের একটু সুযোগ পেলে তা মন্দ হবে না জনসনের জন্য। “অবশ্যই আমরা বোলাররা মনে করছি, আমাদের একটু তরতাজা হওয়া প্রয়োজন।” জনসন খেলতে না পারলে সিডনি টেস্টে তার জায়গা নিতে পারেন বাঁ-হাতি পেসার মিচেল স্ট্যার্ক। মঙ্গলবার মেলবোর্নে তৃতীয় টেস্ট ড্র করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ৪ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এর আগে অ্যাডিলেইডে প্রথম টেস্ট ৪৮ রানে আর ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট ৪ উইকেটে জেতে স্বাগতিকরা।