২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানজামুল, সানিতে বিধ্বস্ত শেখ জামাল

সানজামুল ইসলাম ও ইলিয়াস সানির ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে প্রাইম দোলেশ্বরের কাছে বড় ব্যবধানে হেরেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 07:18 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

নবম রাউন্ডে প্রাইম দোলেশ্বরের ১০০ রানের জয়ে নয়টি উইকেট নেন সানজামুল ও সানি। সানজামুল ৫ উইকেট নেন ৩০ রানে আর সানি ৩২ রানে নেন ৪ উইকেট।

নবম রাউন্ডে ষষ্ঠ জয়ে প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১২। আর ছয় ম্যাচ হারা শেখ জামালের পয়েন্ট ৬।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩০ রান করে প্রাইম দোলেশ্বর।

সর্বোচ্চ ৫৫ রান করেন আসিফ আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান আসে ইংল্যান্ডের ক্রিকেটার ডেভিড মালানের ব্যাট থেকে।

এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম ৩৩ ও সুমন সাহা ২৭ রান করেন।

শেখ জামালের রুবায়াত হক ৫০ রানে নেন ৪ উইকেট।

জবাবে ৩৭ ওভার ১ বলে ১৩০ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল।

সর্বোচ্চ ২৩ রান করে আসে মাইশুকুর রহমান, তুষার ইমরান ও আরাফাত সানির ব্যাট থেকে।