শিশুদের জন্য সাকিবের শতক!
শিশুদের দারুণ একটি উপহার দিলেন সাকিব আল হাসান। তার দুর্দান্ত শতকে এক প্রীতি ম্যাচে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের হারিয়ে দিয়েছে শিশুরা!
মঙ্গলবার মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বিসিবির সহায়তায় ইউনিসেফের উদ্যোগে আয়োজিত প্রীতি ম্যাচে ফারুক আহমেদ, আকরাম খান, মিনহাজুল আবেদীন, নাঈমুর রহমানের গড়া অ্যাডাল্ট সিআরসি দলকে হারিয়েছে চিলড্রেন সিআরসি দল।
‘কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ড’ বা সিআরসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘চিলড্রেন ফিক্স অ্যাডাল্ট’ প্রীতি ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৩৮ রান করে বড়দের দল।
জবাবে সাকিবের অপরাজিত ১০১ রানের সুবাদে শেষ বলে লক্ষ্য পৌঁছে যায় শিশুদের দল।
