২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনসঙ্গীকে মুশফিকের ‘উপহার’

সিরিজ সেরার পুরস্কার নতুন নয় মুশফিকুর রহিমের জন্য। তবে বিয়ের পর এই প্রথম সিরিজ সেরার পুরস্কার জিতলেন তিনি। তাই স্ত্রীকে বিশেষ একটি উপহার দেয়ার সুযোগটা হাতছাড়া করেননি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জান্নাতুল কিফায়াত মন্ডিকে উৎসর্গ করেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 10:36 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৫-০ ব্যবাধানে জেতে বাংলাদেশ। এতে বড় অবদান রাখেন ৪২.৬০ গড়ে দুটি অর্ধশতকসহ ২১৩ রান করা মুশফিকের।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “অধিনায়ক থাকা অবস্থাতেও সিরিজ সেরা হয়েছিলাম, বিয়ের পর এটাই প্রথম। এজন্য এখন বেশি খুশি। এটা বউকে উৎসর্গ করছি।”

মুশফিক জানান, সিনিয়র খেলোয়াড় হিসেবে অনেক দায়িত্বই তাদের থাকে। বিশেষ করে ছন্দে থাকায় তার দায়িত্ব একটু বেশিই ছিল।

“দল যখন খারাপ করবে, তখন সেখান থেকে বের করে নিয়ে আসাটা আমার দায়িত্ব ছিল। সেটা করতে পেরে খুব ভালো লাগছে।”