২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরলেন গেইল

পিঠের চোট কাটিয়ে দলে ফিরেছেন ক্রিস গেইল। বাঁহাতি এই আক্রমণাত্মক ব্যাটসম্যানকে নিয়ে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 10:16 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

গত মাসে ভারত সফরে দলের সঙ্গে ছিলেন না গেইল। বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে বিরোধের জের ধরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ভারত সফরের মাঝপথে দেশে ফিরে যায়।

ওই ঘটনার পর এই প্রথম কোনো দল ঘোষণা করলো দেশটির ক্রিকেট বোর্ড।

আগামী ১৭ ডিসেম্বর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। বাকি দুটি টেস্ট হবে পোর্ট এলিজাবেথ ও কেপটাউনে। সফরে তিনটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডেও খেলবে তারা।

এই টেস্ট দলে দিনেশ রামদিনকেই অধিনায়ক হিসেবে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের সব খেলোয়াড়কে সফর-চুক্তির কাগজ পাঠিয়েছে ডব্লিউআইসিবি। চুক্তিপত্র সই করার জন্যে ১৮ তারিখ পর্যন্ত সময়ও বেধে দেয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: দিনেশ রামদিন (অধিনায়ক), সুলেমান বেন, জারমেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রেথওয়েইট, ড্যারেন ব্র্যাভো, শিবনারায়ন চন্দরপল, শেলডন কোট্রেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, জেসন হোল্ডার, লিয়ন জনসন, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, জেরোম টেইলর, চ্যাডউইক ওয়ালটন।