রান পেতে কঠোর অনুশীলনে মুশফিক
ঢাকা টেস্টে সামনে থেকে নেতৃত্ব দিলেও খুলনায় পারেননি মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ব্যাটিং ব্যর্থতা পেছনে ফেলতে তাই কঠোর পরিশ্রম করছেন বাংলাদেশের অধিনায়ক।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করেন মুশফিক। অনুশীলনের ফাঁকে কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে ব্যাটিং নিয়ে কিছুক্ষণ কথাও বলেন তিনি।
খুলনায় ১৬২ রানে জেতা ম্যাচে প্রথম ইনিংসে ১১ ও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হন মুশফিক।
প্রথম ইনিংসে রান আউট হওয়ার আগে প্রায় পৌনে এক ঘণ্টা ক্রিজে থাকেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে তার দ্রুত বিদায়ে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ।
