২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়ন্ত চুমুতে সাকিবের উদযাপন

খুলনা টেস্টের দ্বিতীয় দিন শতক করার পর ব্যতিক্রমী এক উদযাপন করলেন সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 06:51 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

মঙ্গলবার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় সেশনে নিজের তৃতীয় শতকে পৌঁছান সাকিব। ব্যাট তুলে দর্শকদের অভিবাদনের জবাব না দিয়ে উড়ন্ত চুমু দিয়ে উদযাপন করেন এই অলরাউন্ডার।

ম্যালকম ওয়ালারের বলে চার হাঁকিয়ে প্রায় তিন বছর পর শতক করেন সাকিব। এরপর নিজেদের ড্রেসিংরুমের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে দুই হাতে ‘হৃদয়’ আঁকেন তিনি।

পরে নিজের ফেইসবুক পেইজে সাকিব জানান, ভক্তদের জন্য শতকটি উৎসর্গ করেছেন তিনি।