২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১ নভেম্বর থেকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হবে আগামী ১১ নভেম্বর। দেশের সেরা ওয়ানডে টুর্নামেন্টটির সময়সূচি চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 08:56 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

ক্রিকেটে কমিটি অব ঢাকা মেট্রোপলিস বা সিসিডিএম এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২ দলের প্রতিযোগিতায় প্রতি দিন তিন ভেন্যুতে তিনটি করে ম্যাচ হবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে গতবারের চ্যাম্পিয়ন গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স (লিজেন্ডস অব রূপগঞ্জ) ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হবে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রতিপক্ষ পারটেক্স। আর বিকেএসপিতে খেলবে প্রাইম দোলেশ্বর ও কলাবাগান ক্রীড়া চক্র।

পর দিন মিরপুরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড। ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমি ও ব্রাদার্স ইউনিয়ন লড়বে।

দ্বিতীয় রাউন্ডের খেলা হবে ১৪ ও ১৫ নভেম্বর। তৃতীয় রাউন্ডের খেলা চলবে ১৭ ও ১৮ নভেম্বর।