২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাক্সওয়েল, জনসনে সিরিজ অস্ট্রেলিয়ার

গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল জনসনের নৈপুণ্যে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 01:30 AM

Updated : 22 Aug 2022, 07:17 PM

টানা দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে ২১৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

আহমেদ শেহজাদের সঙ্গে সরফরাজ আহমেদের ১২৬ রানের উদ্বোধনী জুটি পাকিস্তানকে ভালো সূচনা এনে দেয়। তবে এরপর ৮৯ রান যোগ করতে শেষ ৯ উইকেট হারানোয় সংগ্রহ বড় হয়নি দলটির

সরফরাজের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৫ রান। আর শেহজাদ করেন ৬১ রান।

৪০ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার জনসন। পাকিস্তানের তিনজন ব্যাটসম্যান বিদায় নেন রানআউট হয়ে।

জবাবে ৪৩ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

৭২ রানে অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটসম্যান বিদায় নিলেও দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান ম্যাক্সওয়েল। চতুর্থ উইকেটে অধিনায়ক জর্জ বেইলির সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন তিনি।

দলীয় ১৭৮ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৭৬ রান করেন ম্যাক্সওয়েল। তার ৮১ বলের ইনিংসটি ৯টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।
ম্যাক্সওয়েলের বিদায়ের পর বাকি কাজটুকু সহজেই সারেন জেমস ফকনার ও ব্র্যাড হ্যাডিন।

পাকিস্তানের জুলফিকার বাবর ২ উইকেটে নেন ৫২ রানে।

রোববার আবু ধাবিতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২১৫ (শেহজাদ ৬১, সরফরাজ ৬৫, শফিক ২৯, মিসবাহ ১৫, আকমল ৫, ফাওয়াদ ২০*, আফ্রিদি ২, ওয়াহাব ২, রাজা ০, বাবর ৬, ইরফান ০; জনসন ৩/৪০, ফকনার ১/২৭, লিয়ন ১/৪০, রিচার্ডসন ১/৪৩, ডোহার্টি ১/৪৪)

অস্ট্রেলিয়া: ৪৩.২ ওভারে ২১৭/৫ (ওয়ার্নার ২৯, ফিঞ্চ ১৪, স্মিথ ১২, বেইলি ২৮, ম্যাক্সওয়েল ৭৬, ফকনার ২৬*, হ্যাডিন ১৭*; বাবর ২/৫২, ইরফান ১/৪২, রাজা ১/৬৮)